শেষটা এরকম হবে কেউ হয়তো ভাবেনি
Behind Her Eyes (2021), Netflix বিভিন্ন জনরার সিরিজ দেখা হলেও থ্রিলার আমাকে বেশি টানে আর তা যদি হয় সাইকোলজিক্যাল থ্রিলার তাহলে আর কোন কথায় নেই।কয়েকদিন ধরে খুজছিলাম নতুন কোন মিনি সিরিজ দেখা যায় কিনা আর তখনি কয়েকটি ফেইসবুকগ্রুপে বেশ কিছু পোস্ট পাই এটি নিয়ে। তাই আর বেশি কিছু না ভাবে শুরু করে দিই। ৬ এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই একটি বারে দুজন মানুষের ছোট একটি পরিচয়।এডেল এবং ডেভিড দম্পতি একটি নতুন শহরে থাকতে শুরু করে।ডেভিড পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ আর তারই অফিসের সহকর্মী হল লুইস।সময়ের সাথে সাথে লুইস আর ডেভিড একটি সম্পর্কে জড়িয়ে পড়ে।অন্যদিকে লুইসের সাথে এডেলের একটি ভালো বন্ধুত্ব তৈরি হয়।কিন্তু তা কি কেবলি কাকতালীয় নাকি এর পেছনে আছে বড় কোন সত্য। আর কেনই বা ডেভিড আর এডেল এই নতুন গন্তব্যে এসে নানান বেড়াজালে জড়িয়ে পড়ে? তাদের কোন অতীত তাদের জীবনকে এই পরিস্থিতিতে এনে দাড় করিয়েছে।এই সব প্রশ্নের উত্তর এর জন্য সিরিজ দেখতে হবে।শুরুর দিকে কারো কারো কাছে কিছুটা স্লো মনে হতে পারে, কেননা এখানে মূলত দর্শককে গল্পের ভেতর প্রবেশের সুযোগের জন্যই হয়তো কিছু দীর্ঘায়িত হয়েছে।কিন্তু গল্প যতটা এগিয়ে...