শেষটা এরকম হবে কেউ হয়তো ভাবেনি

 


Behind Her Eyes (2021), Netflix 

বিভিন্ন জনরার সিরিজ দেখা হলেও থ্রিলার আমাকে বেশি টানে আর তা যদি হয় সাইকোলজিক্যাল থ্রিলার তাহলে আর কোন কথায় নেই।কয়েকদিন ধরে খুজছিলাম নতুন কোন মিনি সিরিজ দেখা যায় কিনা আর তখনি কয়েকটি ফেইসবুকগ্রুপে বেশ কিছু পোস্ট পাই এটি নিয়ে। তাই আর বেশি কিছু না ভাবে শুরু করে দিই।
৬ এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই একটি বারে দুজন মানুষের ছোট একটি পরিচয়।এডেল এবং ডেভিড দম্পতি একটি নতুন শহরে থাকতে শুরু করে।ডেভিড পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ আর তারই অফিসের সহকর্মী হল লুইস।সময়ের সাথে সাথে লুইস আর ডেভিড একটি সম্পর্কে জড়িয়ে পড়ে।অন্যদিকে লুইসের সাথে এডেলের একটি ভালো বন্ধুত্ব তৈরি হয়।কিন্তু তা কি কেবলি কাকতালীয় নাকি এর পেছনে আছে বড় কোন সত্য। আর কেনই বা ডেভিড আর এডেল এই নতুন গন্তব্যে এসে নানান বেড়াজালে জড়িয়ে পড়ে? তাদের কোন অতীত তাদের জীবনকে এই পরিস্থিতিতে এনে দাড় করিয়েছে।এই সব প্রশ্নের উত্তর এর জন্য সিরিজ দেখতে হবে।শুরুর দিকে কারো কারো কাছে কিছুটা স্লো মনে হতে পারে, কেননা এখানে মূলত দর্শককে গল্পের ভেতর প্রবেশের সুযোগের জন্যই হয়তো কিছু দীর্ঘায়িত হয়েছে।কিন্তু গল্প যতটা এগিয়ে যায় প্রতিটি অধ্যায় আপনার মস্তিষ্ক এমন ভাবে নাড়া দিবে আর মাইন্ডগেইম খেলবে আপনি নিজের চিন্তাভাবনাটাই হয়তো গুলিয়ে ফেলবেন।

সাইকোলজিক্যাল থ্রিলারের প্রধান বৈশিষ্ট্য হল মানুষের মেন্টালিটি এবং ইমোশনাল নানা অবস্থা নিয়ে খেলা করা।Sarah Pinborough এর উপন্যাস অবলম্বনে এই সিরিজ তার সবটুকু দিয়ে প্রতিটা চরিত্রের এমন এমন কিছু ছায়া দিয়েছেন যেখানে কাকে সাপোর্ট করবেন প্রতিটি মুহূর্তে দর্শক নিজেই দ্বিধায় ভুগতে বাধ্য।ব্যাক্তিগত জীবনে অন্যের প্রতি বিশ্বাস, ভালোবাসা,শ্রদ্ধা নিয়ে আপনিও ভাববেন কেননা আপনি নিজেকেও ভাবতে শুরু করবেন প্রতিটি চরিত্রের জায়গায় থাকলে আপনি কি করতেন আর সকলের অভিনয় নিয়ে বলার কিছু নেই কথায় অসাধারণ। এডেলের মায়াবী চেহারা,ডেভিডের সরলতা আর লুইসেএ স্বাধীনচেতা মনোভাব,আপনাকে তাদের ভালো লাগতে বাধ্য করবে।  আর পরতে পরতে গল্পের নানা মোড় যেমন নানা প্রশ্নের জন্ম দেয় ঠিক তেমনি প্রতিটি মুহুর্তে যে দর্শক হিসেবে আপনি ভুল ধারণা করছিলেন তাও প্রমাণ করে দেয়। তাই আপনি কেন ভুল বা সত্যি টাই বা কি তা জানতে হলে একটানা শেষ না করে উঠতে পারবেন না।বলাই বাহুল্য, যেহেতু সাইকোলোজিক্যাল থ্রিলার তাই ধৈর্য নিয়েই দেখা শ্রেয় আর গল্পের সাথে যদি একবার এংগেইজড থাকেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে.

আর শেষটা তো তোলাই রইল আপনাদের জন্য। কারণ থ্রিলার এর শেষটা ধারণা করা কষ্টসাধ্য। হয়তো পুরোটুকু দেখার পর আপনি একটা কথায় বলবেন,What An Ending!!!কিন্তু অনেকের কাছে খুব বেশি সাধারণ এন্ডিং কিংবা স্টুপিড  লাগতে পারে। আমার কাছে কেমন লাগল সেটা না হয় নাই বললাম তা দর্শকের উপর তা ছেড়ে দেয়াই শ্রেয়। সব শেষ হয়তো একেকজন একেকভাবে কল্পনা করেন।তবে আপনি যাই কল্পনা করেন না কেন, লেখক হয়ত চেয়েছিলেন নাহ আর যাই হোক কোন দর্শক যেন কোন ভাবেই
ভাবতে না পারে শেষটা কেমন হতে পারে।
তাই চাইলে আপনিও এই মিনিসিরিজটি দেখে ফেলতে পারেন।

মন্তব্যসমূহ